ব্যবসার উদ্দেশ্য ছাড়া কেনা জমির জাকাতের হুকুম কী?

কেনা জমির জাকাত

অনেকেই বাড়ি করার জন্য জমি কিনতে টাকা জমা করে থাকেন। জমাকৃত টাকার জাকাতও আদায় করে থাকেন। কিন্তু যখনই জমি কেনা হয়ে যায়; তখন কি এ জমির মূল্যের জাকাত আদায় করতে হবে? জমিটি কেনার উদ্দেশ্য হলো বসতবাড়ি করা।

না, এই জমির মূল্যের জাকাত আদায় করতে হবে না। কেননা এই জমি ব্যবসার উদ্দেশ্যে কেনা হয়নি। বরং জমি কেনা হয়েছে বাড়ি করার জন্য। আর ব্যবসার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জমি ক্রয় করা হলে এর ওপর জাকাত আসে না। হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—

لَيْسَ فِي الْعُرُوضِ زَكَاةٌ، إِلاَّ عُرْضٍ فِي تِجَارَةٍ، فَإِنَّ فِيهِ زَكَاةً.

‘কোনো বস্তুর ওপর জাকাত আসে না, যদি তা ব্যবসার জন্য না হয়, ব্যবসার জন্য হলে তার ওপর জাকাত আসবে।’ (মুসান্নাফে ইবনে আবী শাইবা ১০৫৬০)

* >المحيط البرهاني< ৩/১৬৩ : لكنا لا نوجب الزكاة في العروض إن لم تكن للتجارة بالإجماع.

‘তবে বাণিজ্যের উদ্দেশ্যে না হলে পণ্যসামগ্রীর ওপর জাকাত ফরজ সাব্যস্ত হয় না—এ ব্যাপারে সর্বসম্মত মত রয়েছে।’ (আলহাবিল কুদসী ১/২৭৩; আলমুহীতুর রাযাবী ১/৪৮৯; মাজমাউল আনহুর ১/৩০৬;; রদ্দুল মুহতার ২/২৬৫)।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *