প্রশ্ন: কারো যদি ৫ বা ৬ লাখ টাকার বাইক থাকে তার কি ওই বাইকের জন্য জাকাত দিতে হবে?
উত্তর: নিজের ব্যবহৃত গাড়ির জাকাত দিতে হবে না। কেননা এগুলো জাকাতযোগ্য সম্পদ নয়। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেছেন, যেসব আসবাবপত্র বিক্রির জন্য কেনা হয় শুধু সেগুলোতেই জাকাত ফরজ হয়। অন্যান্য আসবাবপত্রে জাকাত ফরজ হয় না।
তবে যদি বাইকটি ভাড়া দেয়, তখন ভাড়া বাবদ যে অর্থ আসে তা জাকাতযোগ্য সম্পদ। পক্ষান্তরে যদি তা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করে থাকেন তাহলে তার জাকাত আদায় করতে হবে।
হাদিস শরিফে এসেছে, রাসুল (সা.) বলেন-
عَنْ خُثَيْمِ بْنِ عِرَاكٍ ، قَالَ : سَمِعْتُ أَبِي يَقُولُ : سَمِعْت أَبَا هُرَيْرَةَ يَقُولُ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
لاَ صَدَقَةَ عَلَى الْمُسْلِمِ فِي عَبْدِهِ ، وَلاَ فَرَسِهِ
‘ব্যক্তিগত গোলাম এবং ঘোড়ার উপর জাকাত নেই।’
মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০২৩৩, ফাতওয়া হিন্দিয়া-১/২৪১, খুলাসাতুল ফাতাওয়া-১/২৪০ ফাতাওয়া কাযীখান-১/১২৩)।


