
‘নূর’ ছবির দৃশ্যে আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীছবি : সংগৃহীত
মাঝে আরিফিনি শুভ ও জান্নাতুল ঐশীকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এ নিয়ে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, দুজনের কেউই প্রেমের সম্পর্কে নেই। এদিকে দুজনে নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। হঠাৎ আবার দুজনে খবরের শিরোনামে। এর মধ্যে জানা যায়, তাঁদের অভিনীত ‘নূর’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। তবে প্রেক্ষাগৃহ নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। মুক্তির আগে দুজনে ফটোশুটে অংশ নেন। রোমান্টিক মুডে তোলা তাঁদের সেসব স্থিরচিত্র প্রকাশ্যে আসার পর আবার আলোচনা শুরু হয়। এর মধ্যে দুজনের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর আবার শুভ আর ঐশীকে নিয়ে আলোচনা হচ্ছে।


