বিশ্ব এইডস দিবসে চমকে দিলেন সানি লিওন

বিশ্ব এইডস দিবসে চমকে দিলেন সানি লিওন

বলিউডের  বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানি লিওন আবারও শিরোনামে। গ্ল্যামার, সাহসী উপস্থিতি কিংবা ব্যক্তিজীবনের নানা গল্পে আগেও বহুবার সংবাদমাধ্যমের দৃষ্টি কেড়েছেন তিনি। তবে সম্প্রতি এক বিশেষ অনুষ্ঠানে তার উপস্থিতি দর্শকদের পুরোপুরি চমকে দেয়। রূপ বা আভিজাত্য নয়, বরং একেবারে ভিন্নধর্মী সাজে হাজির হয়ে সকলকে স্তব্ধ করে দেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম জানায়, বিশেষ ওই অনুষ্ঠানে র‍্যাম্পে প্রবেশ করেন ঝকঝকে ক্রিস্টালখচিত রুপালি পোশাকে। এর সঙ্গে ছিল গোলাপি রঙের একটি মিনি ওভার-স্কার্ট। তবে মঞ্চে হাঁটার মাঝপথেই তিনি সেই ওভার-স্কার্ট খুলে ফেলেন। তখনই চোখে পড়ে তার পরনে থাকা পুরো রুপালি পোশাকটি সম্পূর্ণই ক্রিস্টাল দিয়ে তৈরি। কিন্তু এর পরেই দেখা যায় প্রকৃত চমক স্কার্টটিতে ঝোলানো ছিল সারি সারি কনডমের প্যাকেট। এমন ব্যতিক্রমী ফ্যাশন দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। মুহূর্তেই প্রশ্ন ওঠে পোশাকে কনডম কেন?

পরে জানা যায়, ফ্যাশনের সঙ্গে জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সানি লিওন। কারণ, ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে এইচআইভি ও এইডস প্রতিরোধে কনডম ব্যবহারের গুরুত্ব তুলে ধরতেই তিনি এভাবেই মঞ্চে হাজির হন। তার মূল বার্তা ছিল আধুনিকতার ঝলমলে জীবনে নিরাপত্তাকে কখনোই অবহেলা করা উচিত নয়।

উল্লেখ্য, এ বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘ব্যাডাস রবি কুমার’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে সানি লিওনকে। কিথ গোমস পরিচালিত এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন হিমেশ রেশমিয়া, কীর্তি কুলহারি, জনি লিভারসহ আরও অনেক তারকা।

এ ছাড়া তার অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে ‘জিসম ২’ (২০১২), ‘জ্যাকপট’ (২০১৩), ‘রাগিনী এমএমএস ২’ (২০১৪), ‘এক পেহেলি লীলা’ (২০১৫), ‘তেরা ইন্তেজার’ (২০১৭) প্রভৃতি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *