থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানোয় তামিম ইকবালের ক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক চলছে। বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার পর দাফনও হয়েছে ৮০ বছর বয়সী আপসহীন এ নেত্রীর। শোকের সময়ে ঢাকা শহরজুড়ে ইংরেজি নতুন বর্ষকে স্বাগত জানাতে আতশবাজি ফুটেছে। যদিও আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও অনেক জায়গায় তা মানা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তামিম লিখেছেন, দেশে এখন রাষ্ট্রীয় শোক চলছে। গোটা দেশ শোকে কাতর। সরকার থেকেও নিষেধ করা হয়েছে এ বছর আতশবাজি, পটকা না ফোটাতে, ফানুস না ওড়াতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপাশ।

এরপরই তার আকুল আবেদন, সবার প্রতি অনুরোধ, দয়া করে এসব থেকে বিরত থাকুন। মানুষকে স্বস্তি দিন। রাষ্ট্রীয় শোকের প্রতি অনুগত থাকুন। এমন কীর্তিমান একজন মানুষকে আমরা হারিয়েছি, তার প্রতি অন্তত সম্মান জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *