পাওয়ার প্লেতে আয়ারল্যান্ডের আরও একটি রেকর্ড

পাওয়ার প্লেতে আয়ারল্যান্ডের আরও একটি রেকর্ড
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও একটি নজির গড়ল আয়ারল্যান্ড ক্রিকেট দল। আজ সিরিজ জয় নিশ্চিত করতে নেমে পাওয়ার প্লেতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৬ ওভারে ৭৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড আজ তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে। তবে বাংলাদেশের বিপক্ষে পাওয়ার প্লেতে করা ৭৫ রান, আয়ারল্যান্ডের সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশে এবারের সফরের শুরুতে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় আয়ারল্যান্ড। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়েছে আইরিশরা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে ১৮১ রান করে আয়ারল্যান্ড।

টার্গেট তাড়া করতে নেমে ১৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের ক্যারিয়ার সেরা ৮৩ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৯ উইকেটে ১৪২ রান তুলতে সক্ষম হয়।

৩৯ রানের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আয়ারল্যান্ড।

আজ বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ। আর আইরিশদের জন্য সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। তারা এক ম্যাচ হাতে রেখেই সেই সুযোগ কাজে লাগাতে চায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *