‘৪০০’ উইকেটের মাইলফলক মোস্তাফিজের

মোস্তাফিজুর রহমান

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে এ কীর্তি অর্জন গড়লেন তিনি।

শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স মাঠে নেমেছে সিলেট টাইটান্সের বিপক্ষে। রংপুরের হয়ে এই ম্যাচ খেলতে নামার আগে টি-টোয়েন্টিতে মোস্তাফিজের উইকেটসংখ্যা ছিল ৩৯৯টি। মেহেদী হাসান মিরাজকে আলিস আল ইসলামের ক্যাচে পরিণত করে ৪০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন এই টাইগার পেসার।

৩১৪ ম্যাচে ৪০০ উইকেটের এই মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ। এর মধ্যে ১২৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৫৮ উইকেট। বাকিগুলো আইপিএল, বিপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ম্যাচে শিকার করেছেন তিনি।

মোস্তাফিজের আগে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। বর্তমানে ৫০০ উইকেটও ছাড়িয়ে গেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। ৪৬৮ ম্যাচে তার শিকার ৫০৭ উইকেট।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পাঁচ নম্বরে আছেন সাকিব। ৫০৭ ম্যাচে ৬৮৫ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। মোস্তাফিজ বর্তমানে অবস্থান করছেন ১১ নম্বরে। আর ৩ উইকেট পেলে মোহাম্মন নবীকে হটিয়ে তিনি সেরা দশে জায়গা করে নেবেন।
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *