
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রেজাউল কবির পল এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও সাবেক ছাত্রদল এর নেতা কর্মীরা ঢাকা ৩ আসন দক্ষিন কেরানীগঞ্জ থেকে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে ২৫ ডিসেম্বর ২০২৫ তারেক রহমান কে স্বাগতম জানাতে ৩০০ ফিট এ অবস্থান নেন ।
এ সময় কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্না আহবায়ক ও শুভাড্যা ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক মিঠু জানান , আজকে আমাদের আনন্দের দিন খুশির দিন আমাদের প্রান প্রিয় নেতা , আমাদের অভিভাবক দেশে এসেছেন ।
আমাদের হাজার হাজার কর্মী আজ রেজাউল কবির পল ভাই এর নেতৃত্বে এখানে আসতে পেরে আমরা ভীষণ আনন্দিত ।


