
আগামী এক–দুই দিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (০৪ জানুয়ারি) সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, দলের চেয়ারপার্সনের মৃত্যুর ফলে পদটি বর্তমানে শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণের লক্ষ্যে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া তিনি জানান, পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী এবারও সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু করা হবে।


