বি,এন,পির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় কেরানীগঞ্জ রেজাউল কবির পল এর উদ্যোগে এর রয়েল পার্টি সেন্টারে , এ সময় কেরানীগঞ্জের বিভিন্ন নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য বেক্তি সহ কেরানীগঞ্জের সাধারন জনগনে ভরে যায় রয়েল পার্টি সেন্টার ।
এ সময় মানুষের ভিতরে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য অনেক কে কাঁদতে দেখা যায় ,তারা জানান বেগম খালেদা জিয়া আমাদের মা এই বাংলাদেশের মা তার জন্য এই দেশের সকল মানুষেরই দোয়া করা প্রয়োজন ।
অনেকেই জানান রেজাউল কবির পল একজন ভালো মানুষ ,তিনি বেগম খালেদা জিয়ার সন্তানের মত ,আমরা পল ভাইকে যে ভাবে কাঁদতে দেখেছি বেগম খালেদা জিয়ার জন্য , এইটা একজন মা ভক্ত সন্তান দারাই সম্ভব ।
এ সময় দেশবাসীর কাছে বি,এন,পির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া প্রাথনা করেন রেজাউল কবির পল , সিনিয়ার সহ সভাপতি , বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ,কেন্দ্রীয় নির্বাহী কমিটি


