রাজবাড়ীতে কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি নিয়ে বাবার জানাজায় অংশ নেন ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারীরাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি নিয়ে বাবার জানাজায় অংশ নেন ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারীরাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি নিয়ে বাবার জানাজায় অংশ নেন ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারীরাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি নিয়ে বাবার জানাজায় অংশ নেন ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারীরাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি নিয়ে বাবার জানাজায় অংশ নেন ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারীরাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি নিয়ে বাবার জানাজায় অংশ নেন ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারী

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় কোমরে রশি নিয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আলাউদ্দিন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। আড়াই মাস ধরে তিনি একটি অস্ত্র মামলায় রাজবাড়ী জেলা কারাগারে আছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আলাউদ্দিনের বাবা শুকুর পাটোয়ারী মারা যান। বাবার জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে তাঁর প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি মেলে তাঁর। পুলিশের পাহারায় তাঁকে রাত সাতটার দিকে নিয়ে যাওয়া হয় নিমতলার বাড়িতে। জানাজার নামাজের সময় তাঁর হ্যান্ডকাফ খুলে কোমরে রশি দিয়ে বেঁধে রাখা হয়।

জানাজায় অংশ নেন রাজবাড়ী জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান। তিনি বলেন, ‘আলাউদ্দিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমরা আর প্রতিহিংসার রাজনীতি চাই না। আশা করি, সরকার আলাউদ্দিন পাটোয়ারীর বিষয়টি দ্রুত সুষ্ঠু সমাধান করবে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, জানাজা শেষে রাতেই আলাউদ্দিনকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তাঁর কোমরে রশি লাগানো প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কারা কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির বলেন, দেড় ঘণ্টার প্যারোলে মুক্তির পর আলাউদ্দিনকে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসে পুলিশ নিয়ে যায়। আবার রাত আটটার দিকে কারাগারে দিয়ে যায়।

গত ১ ডিসেম্বর অভিযান চালিয়ে নিমতলা এলাকা থেকে একটি বিদেশি রিভলভার ও একটি রামদা উদ্ধারের পর আলাউদ্দিন পাটোয়ারীকে আটক করে যৌথ বাহিনী। পরে রাজবাড়ী সদর থানায় অস্ত্র মামলা হলে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *