নেটফ্লিক্সে সবচেয়ে বেশি কোন সিরিজগুলো দেখছেন দর্শক

‘দ্য নাইট এজেন্ট’ সিরিজের পোস্টার

নেটফ্লিক্সে প্রতি সপ্তাহেই বদলাচ্ছে দর্শক পছন্দের তালিকা। রহস্য, ক্ষমতার লড়াই, সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে বাস্তব জীবনের অজানা গল্পের ভিন্ন স্বাদের সিরিজগুলোই এখন দর্শক আগ্রহের তালিকায় শীর্ষে। গত সাত দিনে নেটফ্লিক্সে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা সিরিজগুলো, দেখে নিতে পারেন…

১. ‘দ্য নাইট এজেন্ট’

হোয়াইট হাউসে ভয়ংকর এক ষড়যন্ত্র হচ্ছে। সেই ভয়ংকর ষড়যন্ত্রের রহস্য উন্মোচনে জড়িয়ে পড়ে এক এফবিআই এজেন্ট। এই গল্প নিয়েই সিরিজ ‘দ্য নাইট এজেন্ট’ গত এক সপ্তাহে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে। যদিও একটি মুক্তি পেয়েছে ১৯ ফেব্রুয়ারি। সিরিজের আইএমডিবি রেটিং ৭ দশমিক ৪।

‘রিয়েলিটি চেক: ইনসাইড আমেরিকাস নেক্সট টপ মডেল’ এর পোস্টার

২. রিয়েলিটি চেক

১৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে প্রচারের পর থেকেই আলোচনায় রয়েছে সিরিজ ‘রিয়েলিটি চেক: ইনসাইড আমেরিকাস নেক্সট টপ মডেল’। জনপ্রিয় মডেলিং রিয়েলিটি শোর আড়ালের বিতর্ক ও বাস্তবতা নিয়ে নির্মিত মিনি সিরিজ। এই সিরিজটির আইএমডিবি রেটিং ৬ দশমিক ৬।

‘দ্য আর্ট অব সারা’ সিরিজের পোস্টার

৩. ‘দ্য আর্ট অব সারা’

দক্ষিণ কোরিয়ার সিরিজ ‘আর্ট অব সারা’ গত ৭ দিনে সর্বোচ্চ দেখায় শীর্ষ ৩ নম্বরে রয়েছে। সারা নামের এক নারীর শিল্প, ব্যক্তিগত সংগ্রাম ও আত্মপরিচয়ের গল্প নিয়ে আবেগঘন এই সিরিজ নজর কেড়েছে। সিরিজটির আইএমডিবি রেটিং ৭ দশমিক ৩।

‘ব্রিজারটন’ সিরিজের পোস্টার

৪. ‘ব্রিজারটন

এ মাসের শুরুর দিকে মুক্তি পাওয়া ‘ব্রিজারটন’ সিরিজটি এখনো আলোচনায় রয়েছে। অভিজাত সমাজের প্রেম, সম্পর্ক ও সামাজিক রাজনীতির কাহিনি নিয়েই ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজ। আইএমডিবি রেটিং ৭ দশমিক ৫।

‘লাভ ইজ ব্লাইন্ড’ সিরিজের পোস্টার

৫. ‘লাভ ইজ ব্লাইন্ড’

ডেটিং রিয়েলিটি শোর মধ্যে এটি এখনো আলোচিত। দেখা না করেই প্রেম ও বিয়ের সিদ্ধান্ত—সম্পর্কের এক ভিন্নধর্মী গল্প নিয়েই সিরিজ ‘লাভ ইজ ব্লাইন্ড’। সিরিজটির আইএমডিবি রেটিং ৬ দশমিক ২। এটি গত ১১ ফেব্রুয়ারি মুক্তি পায়। এটি শীর্ষ ৫ নম্বরে রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *