নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সফলভাবে আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভারস আইজাবসের সঙ্গে বৈঠকের সময় তিনি এ তথ্য জানিয়েছেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই বিষয়টি জানান।

ড. ইউনূস বলেন, নির্বাচন উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকবে, এবং নির্বাচনের কোনও পক্ষকে অসুবিধার সম্মুখীন হতে হবে না।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করবেন। এগুলো কেন্দ্রীয়ভাবে একটি অ্যাপের মাধ্যমে মনিটর করা হবে, যাতে কোনো সমস্যা বা নিরাপত্তা বিঘ্ন হলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা দ্রুত ব্যবস্থা নিতে পারেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *