ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে,…মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে

ছবিঃ সংগৃহীত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে এবং ফ্যাসিস্ট আমলের মতো ভোট হবে না। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ সৃষ্টি হবে, যা দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সামনের এই নির্বাচনে সবচেয়ে কঠিন লড়াই হবে। এই লড়াই হলো ‘পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগুনোর শক্তিকে জয়ী করার লড়াই’। এজন্য তিনি সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি নতুন দলের একটি জোটের সমালোচনা করে বলেন, তারা বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু তিনি দাবি করেন, দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে এসেছে।

মির্জা ফখরুল বলেন, দেশপ্রেমিক সব শক্তিকে এখন এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ বিজয়ের জন্য দেওয়া আত্মত্যাগ বৃথা না যায় এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *