দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থী: ইফতেখারুজ্জামান

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

ইফতেখারুজ্জামান বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতা প্রতিরোধ করে একুশের চেতনা প্রতিষ্ঠা করতে হবে।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, ‘একুশের চেতনার ধারাবাহিকতা আছে। বাংলাদেশে নির্বাচন হয়েছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সার্বিকভাবে কর্তৃত্ববাদ পতনের পর বহুল প্রত্যাশিত নতুন প্রেক্ষিত।’

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘এই পরিপ্রেক্ষিতে সার্বিক অবস্থা বিবেচনায় নতুন করে যা ভাবতে হবে, সেটি হচ্ছে আমরা মনে করি, দুর্নীতি ও ধর্মান্ধতা একুশে চেতনার সম্পূর্ণ পরিপন্থী। বিশেষ করে বাংলাদেশের সব মানুষের সমান অধিকার পরিপন্থী যত শক্তি আছে, সেটিকে প্রতিহত করা হচ্ছে একুশের চেতনার মূল বিষয়।’

ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর সম–অধিকার নিশ্চিত করাই একুশের চেতনার মূল কথা।’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *