কাঁদতে কাঁদতে খামেনির নিহত হওয়ার ঘোষণা দেন ইরানি টিভি উপস্থাপক

কাঁদতে কাঁদতে খামেনির মৃত্যুর ঘোষণা দেন টিভি উপস্থাপক

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের একজন উপস্থাপক কাঁদতে কাঁদতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘোষণা দেন। ফারসি ভাষায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া এ–সংক্রান্ত একটি বিবৃতি পড়ে শোনান তিনি।

বিবৃতিতে আয়াতুল্লাহ খামেনিকে ইসলামী চিন্তাচেতনা হেফাজতের ক্ষেত্রে পাহাড়ের মতোই অটল, আধ্যাত্মিক চেতনার, সহৃদয়, দৃঢ় নীতির অভিভাবক, মুসলিমদের নেতা ও ইমাম হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনি সারা জীবন অবিরাম ও অক্লান্তভাবে সংগ্রামের পথে থেকে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের মর্যাদা অটুট রেখে শাহাদাত বরণ করেছেন।

আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, খামেনি এদিন ভোরে তাঁর কার্যালয়ে কাজ করার সময় শাহাদাত বরণ করেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোয় কাউন্সিলের বিবৃতি পড়ে শোনানো হয়।

সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *