এনইআইআরের টেস্টরান, মুঠোফোনের সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হতে পারে: অ্যামটব

মুঠোফোনের প্রতীকী ছবি

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর করতে ‘টেস্টরান’ চালাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ কারণে আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিরেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে গ্রাহকের মুঠোফোনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) এ তথ্য জানিয়েছে।

স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান

নিজেদের ফেসবুক পেজে অ্যামটব জানিয়েছে, ‘রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্টরান চালানো হবে। এ কারণে ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে।’

তবে পরীক্ষা শেষে বিচ্ছিন্ন হওয়া সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে বলেও জানিয়েছে অ্যামটব।

এই অসুবিধার জন্য অ্যামটবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

মোবাইল নেটওয়ার্ক ফাইভ–জি থেকে টু–জিতে নামিয়ে ভুয়া বার্তা পাঠাচ্ছে প্রতারকেরা

এনইআইআর হলো এমন একটি কেন্দ্রীয় ডেটাবেজ (তথ্যভান্ডার), যেখানে দেশে ব্যবহৃত প্রতিটি মুঠোফোন হ্যান্ডসেটের আইএমইআই (মুঠোফোন শনাক্তকরণ নম্বর) নিবন্ধিত থাকবে। নির্দিষ্ট এনআইডির সঙ্গে ডিভাইসটি যুক্ত থাকবে অর্থাৎ কোন ফোনটি কার নামে নিবন্ধিত, কোন সিম কোন ডিভাইসে চলছে, ডিভাইসটির মালিকানা বদল হলে কার কাছে গেছে—এসব তথ্য রাষ্ট্রীয় ডেটাবেজে থাকবে।

দেশে অবৈধ পথে ও চোরাই মুঠোফোন আনা বন্ধের লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করতে যাচ্ছে সরকার।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *