আজকের বিনিময় হার

আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজ দেশের মুদ্রাবাজারে ডলারের দাম অপরিবর্তিত আছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৩০ পয়সা। সর্বনিম্ন ও গড় দামও এক—১২২ টাকা ৩০ পয়সা। বিশ্ববাজারে ডলারের দাম কমলেও দেশের বাজারে কয়েক মাস ধরেই স্থিতিশীল।

আজ দেশের মুদ্রাবাজারে বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এই তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার, ইয়েন ও সিঙ্গাপুরি ডলার। দাম বেড়েছে ইউয়ান ও রুপির। প্রধান মুদ্রাগুলোর মধ্যে আজ কোনো মুদ্রার দাম অপরিবর্তিত নেই।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত দামের চেয়ে বৈদেশিক মুদ্রা কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *