আওয়ামী লীগ নেত্রীর স্বামী ও ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগ

বসতবাড়ির জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড লাখেরাজ কসবা গ্রামের।

সোমবার (পহেলা ডিসেম্বর) সকালে ওই গ্রামের বাসিন্দা দশরাত দাস অভিযোগ করে বলেন, বসতবাড়ির দুই শতক জমি নিয়ে প্রতিবেশী আওয়ামী লীগ নেত্রী সালমা আক্তার ছবির স্বামী আহাদুল ইসলামের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

তিনি আরো বলেন-ওই জমি দখলের জন্য বিভিন্ন সময়ে আমাদের ওপর হামলা চেষ্টা চালিয়ে আসছে আহাদুল।

তারই ধারাবাহিকতায় রবিবার কোন কারণ ছাড়াই জমি দখলের জন্য আহাদুল এবং তার স্ত্রী ছবি আক্তার, ছেলে সিয়াম, ভাতিজা নাদিম আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় চারজন আহত হয়েছে।গুরুত্বর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে আহাদুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *