মাদক,চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে নামলো তানভীর মারুফ এর নেত্রীতে জাতীয়তাবাদী তাতীদল

মাদক,চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মাঠে নামলো বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল শুভাঢ্যা ইউনিয়ন ২ নং ইউনিট এর সভাপতি তানভীর মারুফ  ও সাধারন সম্পাদক মোহাম্মদ আনোয়ার ।

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে শুভাঢ্যা ইউনিয়ন  খেজুরবাগ ও কালীগঞ্জ বয়েজ ক্লাব খালপার এলাকায় জনসচেতনতামুলক  মাদক,চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারন জনজনকে সচেতন করতে মাদক ও সন্ত্রাস বিরোধী প্রচারণায় নামে তাতীদল এ সময় তাদের সঙ্গে এলাকার সাধারন জনগন ও যোগদেয় ।

এ সময়  বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল ,দক্ষিন কেরানীগঞ্জ থানার সহ-সভাপতি  মোজাম্মেল হক মিঠু  কঠর  হুশিয়ারি দেন মাদক,চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ,তিনি হুশিয়ারি দিয়ে বলেন এলাকায় কোন সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না যদি কোন সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের এলাকায় দেখা যায় তাহলে জনগণকে ঐ সকল সন্ত্রাসীদের রুখে দিতে হবে প্রয়োজনে তাদের উত্তম মাধ্যম দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে , এক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল ,দক্ষিন কেরানীগঞ্জ থানা ও তাতীদল শুভাঢ্যা ইউনিয়ন ২ নং ইউনিট সব সময় জনগনের সাথে থাকবে তিনি আর বলেন বাংলাদেশ এর মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী্দের  কোন ঠাই নাই ,তারা যে দলেরই হোক না কেন ,সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ী যদি নিজ দলের হয় তবে তাকে আরও আগে ধরিয়ে দিতে হবে , আমরা আমাদের নেতার কথা অক্ষরে অক্ষরে পালন করবো ,গড়বো সোনার বাংলাদেশ ।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল শুভাঢ্যা ইউনিয়ন ২ নং ইউনিট এর সভাপতি তানভীর মারুফ  ও সাধারন সম্পাদক মোহাম্মদ আনোয়ার জানায় আমরা সব সময় জনগনের পাশে আছি কোন সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীর আস্তানা শুভাঢ্যা ইউনিয়নে  হতে দিবনা ,যদি কেও এ সকল কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাদের এখনি সাবধান হয়ে যেতে হবে ,আজকে আমরা সবাইকে সতর্ক করলাম আগামীতে এ সকল কর্মকাণ্ডের সাথে জড়িত সবাইকে ধরে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবো

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *