বান্দরবানে বিকট বিস্ফোরণে ১০০ গজ দূরে ছিটকে পড়ল কিশোর, পরে মৃত্যু

বান্দরবান জেলার মানচিত্র

বান্দরবানের থানচিতে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা হয়। বিস্ফোরণে ওই কিশোর অন্তত ১০০ গজ দূরে ছিটকে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওই কিশোরের নাম আবদুল কাদের (১৬)। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইস ইউনিয়নের মৌলভির দোকান এলাকার বাসিন্দা। গাড়ির চাকায় হাওয়া দেওয়ার দোকানটির কর্মচারী ছিল কাদের।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকানটির মালিক নুরুল আলম নামের এক ব্যক্তি। বিস্ফোরণের সময় তিনি দোকানে ছিলেন না। হঠাৎ ঘটা এই বিস্ফোরণে দোকানের কর্মচারী আবদুল কাদের গুরুতর আহত হয়। এলাকার লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব দাশ বলেন, মেশিনটির বিস্ফোরণের কারণে কিশোর আবদুল কাদের প্রায় ১০০ গজ দূরে ছিটকে পড়ে। এরপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *