নাটকের কথা বলে সিনেমা, নায়ক বললেন প্রতারণা

শিপন মিত্র

তিন বছর আগে ইউটিউবের জন্য একটি সিরিয়ালের শুটিং করেছিলেন শিপন মিত্র। দেশের নির্বাচনের আগের দিন হঠাৎ এই অভিনেতা জানতে পারেন, তাঁর সেই নাটক এবার সিনেমা হলে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে। এ ঘটনায় মর্মাহত এই অভিনেতা জানান, ‘আমি প্রতারিত হয়েছি।’

শিপন জানান, সিনেমার পাশাপাশি তখন তিনি নিয়মিত ইউটিউব কনটেন্টের কাজ করেন। সেই সময়ই কমেডি ও রোমান্টিক গল্পের এই কনটেন্টের প্রস্তাব পান। ইউটিউবে এ ধরনের কনটেন্ট দর্শক বেশি দেখে ভেবে নাম লেখান। মাত্র পাঁচ দিনেই শুটিং শেষ করেন। ‘পরে দীর্ঘদিন কোনো খবরই ছিল না। কদিন আগে শুনি এটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। একজন অভিনয়শিল্পীর সঙ্গে এটা প্রতারণা। কারণ, আমাকে বলা হয়েছে নাটক। সেটি এখন হয়ে গেছে সিনেমা। শিল্পী হিসেবে আমাকে ছোট করা হয়েছে। এটিকে আমি সিনেমা হিসেবে ওউন করব না।’
নাটক থেকে সিনেমা বনে যাওয়া কনটেন্টের নাম ‘বরিশাইল্ল্যা পরী’। ১৩ ফেব্রুয়ারি দেশের ১০টি সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে। অভিমানে সিনেমাটির কোনো প্রচারণাও করেননি শিপন।

শিপন মিত্রের অভিযোগের জবাবে ‘বরিশাইল্ল্যা পরী’র পরিচালক সালমান জসিম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমি সিনেমাই বানিয়েছি। একটি নাটকে কি পাঁচটি গান থাকে ভাই বলেন? নাটকে কি মারপিটের দৃশ্য থাকে? এগুলো সিনেমায় থাকে। এখানে কেউ প্রতারণার কথা বললে আমার কিছু বলার নেই।’
এ প্রসঙ্গে শিপন বলেন, ‘আমাকে বলা হয়েছে, এখন নাটকের গান হিট হয়। সে কারণে তারা দুটি গান রেখেছে। পরে আবার তারা বলে, নাটকে নতুন কিছু করতে চায়। সিনেমার মতো মারামারি রাখবে, এটা নাকি নাটকের জন্য ভালো হবে। ভিউ বেশি হবে। দর্শকের কথা ভেবে রাজি হই। এখন দেখছি, এসবই তারা চোখে ধুলা দিয়ে আমার সঙ্গে করেছে।’

‘বরিশাইল্ল্যা পরী’র পোস্টার

শিপন জানান, এ বিষয়ে পরিচালক সমিতিতে তিনি অভিযোগ জানানোর পরিকল্পনা করেছিলেন; কিন্তু হঠাৎ দুর্ঘটনায় কাঁধে ব্যথা পেয়েছেন। এখন পুরো বিশ্রামে রয়েছেন। মনঃক্ষুণ্ন হয়ে তিনি বলেন, ‘এই সিনেমার মধ্য দিয়ে আমাকে ছোট করা হয়েছে। কোনোভাবেই এটাকে মানসম্পন্ন সিনেমা বলা যাবে না। এটা আমার ক্যারিয়ারের আরও ক্ষতি করল। সিনেমাটি দর্শকদের কাছে হাস্যকর হবে। ভালো বলার কোনো কারণ নেই। পাঁচ দিন শুটিংয়ে কোনো সিনেমা হয় না।’

তবে পরিচালক জানান, নায়কের পাঁচ দিনের শিডিউল ছিল, তাঁকে সেভাবেই পারিশ্রমিক দেওয়া হয়েছে; কিন্তু পার্শ্বনায়ক ও অন্যদের শুটিং দীর্ঘ সময় ধরে করা হয়েছে। ‘প্রযোজকের কথামতোই আমি সব করেছি। আমাকে কম টাকায় কাজ উঠিয়ে দিতে বলা হয়েছে; আমি সেটিই করেছি।’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *