বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০২

বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে ৭ ক্যাটাগরির ১০২টি বেসামরিক কর্মচারী শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে। সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

চাকরির বিবরণ

১. পদের নাম: হাইলি স্কিল্ড মিস্ত্রি

মোট পদসংখ্যা: ১৭

ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): ডিজেল ফিটার–১, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার–৭, পাম্প ফিটার–১, মেশিনিস্ট–৩, ইলেকট্রিশিয়ান–৩ এবং ইলেকট্রনিকস–২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ১০,২০০ টাকা।

২. পদের নাম: হাইলি স্কিল্ড (গ্রেড-১)

মোট পদসংখ্যা: ১২

ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): গ্যাস কাটার–২, মেকানিক্যাল ফিটার–৫, কার্পেন্টার–৩ এবং ইলেকট্রিশিয়ান–২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৯৭০০ টাকা।

৩. পদের নাম: হাইলি স্কিল্ড (গ্রেড-২)

মোট পদসংখ্যা: ১৪

ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): ওয়েল্ডার-৩, প্লেটার-২, পাম্প ফিটার-৩ এবং ইলেকট্রনিকস-৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

অথবা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৯৩০০ টাকা।

৪. পদের নাম: স্কিল্ড গ্রেড

মোট পদসংখ্যা: ২৩

ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার-৬, পাম্প ফিটার-১, মেরিন ফিটার-১, কার্পেন্টার-৩, এসি মেকানিক-১, মেশিনিস্ট-৩, অটো মোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি-২, অটোমেকানিক-২ এবং ইলেকট্রনিকস-৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স উত্তীর্ণ।

অথবা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৯০০০ টাকা।

৫. পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড-১)

মোট পদসংখ্যা: ১৮

ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): মেশিনিস্ট–৪, কার্পেন্টার–১, ইলেকট্রিশিয়ান–৭ এবং ইলেকট্রনিকস–৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্স উত্তীর্ণ।

অথবা, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৮৮০০ টাকা।

৬. পদের নাম: সেমি স্কিল্ড (গ্রেড–২)

মোট পদসংখ্যা: ১২

ট্রেডের নাম (ট্রেডভিত্তিক সংখ্যাসহ): প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার–৫, মেকানিক্যাল ফিটার–২, ইলেকট্রিশিয়ান–৩ এবং ইলেকট্রনিকস–২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ।

অথবা, সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮৫০০ টাকা।

৭. পদের নাম: অদক্ষ শ্রমিক

মোট পদসংখ্যা: ৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৮ম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ (যেকোনো কারিগরি ট্রেড কোর্স সম্পন্নকারী প্রার্থীরা অগ্রাধিকার প্রাপ্য)।

বেতন: ৮২৫০ টাকা।

নিয়োগের ধরন

অস্থায়ী (বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয়। চাকরি নবায়নের সুযোগ আছে)।

বয়সসীমা

১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের তাদের প্রার্থিত পদের জন্য এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সব সনদের মূলকপিসহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদন ফি

১–৬ নং পদের আবেদন ফি ১০০ টাকা; ৭ নং পদের আবেদন ফি ৫০ টাকা।

চট্টগ্রামের ট্রাস্ট ব্যাংক পিএলসি, নেভাল বেইস শাখায় ব্যাংক ড্রাফট করতে হবে।

নির্বাচনী পরীক্ষার তারিখ ও স্থান

৭ মার্চ ২০২৬, সকাল ৯টা।

নেভী হাসপাতাল গেইট (বানৌজা ঈসা খান), নিউমুরিং, চট্টগ্রাম।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *