অক্সফাম বাংলাদেশে চাকরির সুযোগ, বার্ষিক বেতন ১৪ লাখ টাকার বেশি

ফাইল ছবি

আন্তর্জাতিক সংস্থা ‘অক্সফাম বাংলাদেশ’ তাদের ঢাকা কার্যালয়ে ‘সিনিয়র প্রোগ্রাম অফিসার (এসপিও)’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অভিজ্ঞ ও নেতৃত্বের গুণসম্পন্ন বাংলাদেশি নাগরিকেরা পদটির জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম ও দায়িত্ব

সিনিয়র প্রোগ্রাম অফিসার পদে নিযুক্ত ব্যক্তিকে প্রকল্পের পরিকল্পনা, বাজেট ব্যবস্থাপনা, বাস্তবায়ন এবং দাতা সংস্থার কমপ্লায়েন্স অনুযায়ী প্রতিবেদন তৈরির কাজ তদারকি করতে হবে। এ ছাড়া দুই থেকে তিনজন কর্মীর ব্যবস্থাপনা ও মেন্টরশিপের দায়িত্বও পালন করতে হবে

যোগ্যতা ও অভিজ্ঞতা

দুর্যোগ ব্যবস্থাপনা (Disaster Management), সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দুর্যোগের ঝুঁকি হ্রাস (DRR), জরুরি সাড়াদান এবং ক্যাশ ট্রান্সফার প্রোগ্রামিং (CTP) সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক।

ইংরেজি ও বাংলায় যোগাযোগে দক্ষ হতে হবে। মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা এবং জেন্ডার সমতা ও সুরক্ষা নীতিমালার প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

অক্সফামের ‘ন্যাশনাল ডি১’ পে ব্যান্ড অনুযায়ী বার্ষিক প্রারম্ভিক বেতন ১৪ লাখ ৬২ হাজার ৩২৬ টাকা (১৩ মাস)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী জীবনবিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল অ্যালাওয়েন্স এবং নিজের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের জন্য চিকিৎসা সুবিধার সুযোগ রয়েছে। যোগ্য ও অত্যন্ত অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হতে পারে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অক্সফামের অফিশিয়াল নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন। পোর্টালে গিয়ে রেফারেন্স নম্বর INT11474 লিখে সার্চ করলে সংশ্লিষ্ট পদটি পাওয়া যাবে। আবেদনের সঙ্গে একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত ও কাভার লেটার জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

অনলাইনে আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *