বরিশালে দুই সহকারি প্রিজাইডিং অফিসার বরখাস্ত

বরিশালে দুই সহকারি প্রিজাইডিং অফিসার বরখাস্ত

বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার হাবিবপুর ভোট কেন্দ্র থেকে বাহিরে বের হওয়ার অভিযোগে দুই সহকারি প্রিজাইডিং অফিসারকে বুধবার রাত ১১ টার দিকে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন মো. ওবায়েদুল এবং আয়েশা বেগম নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে প্রিজাইডিং অফিসারের কাছে কোন কিছু না বলেই তারা ওই কেন্দ্র থেকে বের হন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই দুই সহকারি প্রিজাইডিং অফিসার উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে গোপন বৈঠক করেন।

ওই বাসা থেকে বের হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের দুইজনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. আলী সুজাকে খবর দেন। অভিযোগে পেয়েই ওই দুই সহকারি প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করে নতুন দুইজন প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়।

অভিযুক্ত দুই সহকারি প্রিজাইডিং অফিসার জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠক করার কথা অস্বীকার করে বলেন, তারা খাবার খেতে বাহিরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *